রাজশাহীর সড়ক ও জনপদ জোনের উন্নয়ন নিয়ে ওবায়দুল কাদের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:

রাজশাহীর সড়ক ও জনপদ জোনের উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে মহানগরীর সড়ক ভবনের হলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহী সড়ক ও জনপদ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুম ছারোয়ার, নির্বাহী প্রকৌশলী সামসুজোহা, বিআরটিএ এর বিভাগীয় প্রতিনিধি, বিআরটিসি বগুড়া জোনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে ওবায়দুল কাদের তৃনমূল পর্যায়ের কাজের খোজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। আর রাজশাহী জোনের সকল কাজ যেন সঠিক ভাবে পরিচালিত হয়, এজন্য সচিব মহাদয়কে সর্বদা নজর রাখতে বলেন মন্ত্রী।