রাজশাহীর হাসপাতালে আগস্ট মাসে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৫৪

🗓 Wednesday, 1 September 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 1 September 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

গত আগস্ট মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এক মাসে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩৫৪ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ১৫৪ জন, উপসর্গ নিয়ে ১৮৬ জন ও নেগেটিভ হওয়ার পরে বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জন মৃত্যুবরণ করেন।

এছাড়াও জুন ও জুলাইয়ের থেকে এ মাসে মৃত্যু কম হয়েছে। আমরা করোনা ওয়ার্ডও কমিয়ে নিয়ে এসেছি। এখন করোনা ইউনিটে মোট বেড সংখ্যা রয়েছে ২৮৬টি । তারপরও মানুষকে সতর্ক থাকতে হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর