বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ০২ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ০২ জন মৃত্যু বরণ করেন। মৃত ব্যাক্তিদের মধ্যে রাজশাহীর ১ জন ও কুষ্টিয়ার ১ জন বাসিন্দা । মৃত ব্যাক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ০৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬৫ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১৯২ টি।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ২০০ টি করোনার নমুনা পরীক্ষা করে ০১ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ০.০৫ ভাগ। এর আগে গত পরশু ছিল ০৪.৯৫ ভাগ।