রাজশাহীর হাসপাতালে একদিনে করোনার উপসর্গে মৃত্যু ০২

🗓 Saturday, 30 October 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 30 October 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ০২ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ০২ জন মৃত্যু বরণ করেন। মৃত ব্যাক্তিদের ০২ জনই পাবনার বাসিন্দা। মৃত ব্যাক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ০৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৮ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৯৪ টি করোনার নমুনা পরীক্ষা করে ০২ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ০২.১৩ ভাগ। এর আগে গত পরশু ছিল ০১.১৮ ভাগ।

 

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর