বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এর মধ্যে একজন আইসিইউতে এবং ২৯ ও ৩০ নং করোনা ওয়ার্ডে মারা যান দুইজন। করোনাভাইরাসে আক্রান্ত ৪১ জন রোগি হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন আটজন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে ৪৫ জন রয়েছে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় রাজশাহীর দুটি করোনা ল্যাবে ২৬১টি নমুনা পরীক্ষা করে ৮০ জন করোনায় শনাক্ত হয়েছেন।