বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রন্ত হয়ে ও উপসর্গ নিয়ে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৬২ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, রাজশাহীর ৩ জন, নাটোরের ৩ জন ও নওগাঁর ১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪০২ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৫৯৬ টি করোনার নমুনা পরীক্ষা করে ৩৭২ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ২৩.৩১ ভাগ। এর আগে গত পরশু ছিল ২৫.১২ ভাগ।