বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মৃত্যু বরণ করেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ০১ জন ও পাবনার ০১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১৫২ টি। রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৩৭৭ টি করোনার নমুনা পরীক্ষা করে ১৬ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ০৪.২৪ ভাগ। এর আগে গত পরশু ছিল ০১.২৮ ভাগ।