রাজশাহীর হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

🗓 Monday, 19 April 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Monday, 19 April 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

আজ বেলা ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান,সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক জন ও উপসর্গ নিয়ে এক জন মৃত্যু বরণ করেন। হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৯ নম্বরে একজন এবং আইসিইউতে করোনা শনাক্ত এক জন মৃত্যু বরণ করেন। মৃতদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩৩ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৭৬ জন করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫৭ জন রয়েছেন। আর এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন ১০ জন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর