রাজশাহীর হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গে দুই জনের মৃত্যু

🗓 Friday, 21 May 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

🗓 Friday, 21 May 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়, আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ও একজন জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, ২০ই মে বৃহস্পতিবার রাতে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃত্যু বরণ করেন।

মৃতদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩৫ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৩৯ জন ও উপসর্গ নিয়ে ৯৬ জন এবং আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর