বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রন্তে ও উপসর্গ নিয়ে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত ৫ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন ও নাটোরের ১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৯৩ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৬৬৯ টি করোনার নমুনা পরীক্ষা করে ৩২৬ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ১৯.৫৩ ভাগ। এর আগে গত পরশু ছিল ২৩.৩১ ভাগ।