রাজশাহীর হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল আরো ১৯ প্রাণ

🗓 Thursday, 15 July 2021

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 Thursday, 15 July 2021

👁️ ৩৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রন্তে ও উপসর্গ নিয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত হয়ে ৫ জন, উপসর্গ নিয়ে ১২ জন ও নেগেটিভ হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মৃত্যুবরণ করেন।

মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩ জন, নাটোর ২ জন, নওগাঁর ২ জন ও পাবনার ৬ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫০৭ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৪৫৪টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৭৩৩ টি করোনার নমুনা পরীক্ষা করে ২৮০ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ১৬.১৬ ভাগ। এর আগে গত পরশু ছিল ১৮.৮৩ ভাগ। একদিনের ব্যবধানে সনাক্ত কমেছে শতকরা ২.৬৭ ভাগ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর