বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আক্রন্ত ও উপসর্গ নিয়ে নয় জনের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনার উপসর্গ ও আক্রান্ত নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নয়জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ হয়ে ৩ জন মৃত্যু বরণ করেন। মৃতদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯৭ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৪৩ জন ও উপসর্গ নিয়ে ৫৪ জন এবং গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন।