রাজশাহীর হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে দুইজনের মৃত্যু

🗓 Wednesday, 19 May 2021

👁️ ৩৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 19 May 2021

👁️ ৩৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের ২২ নং ওয়ার্ডে একজন ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪১ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৪০ জন ও উপসর্গ নিয়ে ১০১ জন এবং গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর