বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোটারী ক্লাব অব কাউরান বাজার ঢাকা এবং রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহী এর যৌথ উদ্যেগে করোনা রোগীদের চিকিৎসার জন্য বাইপাপ মেশিন প্রদান করেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে এ মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে রোটারিয়ান মান্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
এসময় সমাজসেবা অধিদফতরের অবসরপ্রাপ্ত উপপরিচালক মোজ্জাম্মেল হক, রোটারিয়ান ড. আমিনুল ইসলাম, রোটারিয়ান জোয়ার দার, রোটারিয়ান আরিফ ও রোটারিয়ান অণু চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, রাজশাহীর হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক মেশিন বাইপাপ আমরা সংগ্রহ করেছি। বাংলাদেশের অন্য সব হাসপাতালের তুলনায় এখানে করোনার রোগীদের জন্য মেশিন বাইপাপ একই সঙ্গে অক্সিজেন দেয়া ও রোগীর কার্বন ডাইঅক্সাইড লান্স থেকে বের হতে খুবই সাহায্য করছে। যার ফল¯্রুতিতে করোনা রোগী দ্রুত সুস্থ হচ্ছে। এ ধরনের মেশিন সরবরাহের জন্য সমাজের সেচ্ছাসেবী মানবিক সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে করোনা রোগীদের বিশেষভাবে কষ্ট লাঘব এবং জীবনরক্ষার্থে অনেক কার্যকর হবে বলে আশা করছেন।