রাজশাহীর ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা ১০, স্বতন্ত্র ৪, বিএনপি ১

🗓 Monday, 27 December 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 27 December 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীর ১৫ ইউনিয়নের মধ্যে ১০টিতে জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং একটিতে বিএনপি নেতা জয়ী হয়েছেন।

দুর্গাপর উপজেলায় ছয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী মনোনীত প্রার্থী ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচিতরা হলেন, কিসমত গণকৈড় ইউনিয়নে আবুল কালাম আজাদ, পানানগর ইউনিয়নে আজাহার আলী খাঁ, ঝালুকা ইউনিয়নে আকতার আলী, জয়নগর ইউনিয়নে মিজানুর রহমান। এছাড়া নির্বাচিত দুইজন স্বতন্ত্র প্রার্থী হলেন, নওপাড়া ইউনিয়নে শফিকুল ইসলাম ও দেলুয়াবাড়ী ইউনিয়নে রিয়াজুল ইসলাম রেন্টু।

বাঘা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। আড়ানী ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়নে ডিএম মনোয়ার বাবুল দেওয়ান ও বাউসা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ তুফান নির্বাচিত হয়েছেন।

চারঘাট উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন প্রার্থী ও দুইটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন, চারঘাট সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলুল হক, ভায়ালক্ষীপুর ইউনিয়নে আবদুল মজিদ প্রামাণিক, সরদহ ইউনিয়নে হাসানুজ্জামান মধু, শলুয়া ইউনিয়নে আবুল কালাম আজাদ। এছাড়াও নির্বাচিত দুইজন স্বতন্ত্র প্রার্থী হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মাখন ও নিমপাড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর