রাজশাহীর ৬টি আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী যারা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এসময় রাজশাহীর ৬টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষনা করেন। তারা হলেন রাজশাহী-১ আসনের মো. শরীফ উদ্দীন, রাজশাহী-২ সদর আসনে মো. মিজানুর রহামন মিনু, রাজশাহী-৩ আসনে মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনে ডিএম জিয়াউর রহমান, রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম ও রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশের সময় বলেন, এ প্রার্থী পরিবর্তন হতে পারে।