রাজশাহী আরটিজেএ’র নির্বাচনে সভাপতি মেহেদী ও সাধারন সম্পাদক জনি

🗓 Saturday, 27 February 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Saturday, 27 February 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

উৎসবমুখর পরিবেশে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন শেষ হয়েছে।

আজ শনিবার নগরীর বোয়ালিয়া থানাধীন বরেন্দ্র কলেজে-এ সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর দুইটা পর্যন্ত। নির্বাচনে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মোট ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ-সভাপতি পদে ২ জন, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৩জন। এদিকে সভাপতি পদে মোহনা টেলিভিশন এর সাংবাদিক মেহেদী হাসান শ্যামল ও অর্থ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল এর কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় একপ্রকার বিনা ভোটেই এই দুইজন প্রাথমিক ভাবে বিজয়ী হয়েছেন।

এছাড়া ফলাফল অনুযায়ী সাধারন সম্পাদক পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মাইনুল হাসান জনি, সহ-সভাপতি পদে আরটিভির আমির ফয়সাল, যুগ্ম সাধারন সম্পাদক পদে একাত্তর টিভির মেহেদী হাসান, নির্বাহী সদস্য হিসেবে দীপ্ত টিভির রফিকুল ইসলাম ও গাজী টিভির রবিউল ইসলাম খোকন জয়লাভ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম,নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক সোনারদেশের ভারপপ্রপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ দায়িত্ব পালন করছেন। আর নির্বাচনের সকল প্রকার দাপ্তরিক দায়িত্ব পালন করছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শ ম সাজু।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর