রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির ভোট গ্রহন চলছে

🗓 Friday, 5 March 2021

👁️ ৩০ বার দেখা হয়েছে

🗓 Friday, 5 March 2021

👁️ ৩০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

উৎসবমুখর পরিবেশে রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির ভোট গ্রহন চলছে।

আজ শুক্রবার মহানগরীর বোয়ালিয়া থানাধীন বাটার মোড়ে অবস্থিত রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল সাড়ে নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচনে রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির মোট ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এদিকে সভাপতিসহ অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সেসব পদে নির্বাচন হচ্ছে না।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, ইন্টারন্যাশনাল ইলেকট্রিকের স্বত্বাধিকারী শাহ মোঃ নজিব চৌধুরী, নির্বাচন কমিশনার হিসেবে রাজশাহী হার্ডওয়ার মার্ট এর স্বত্বাধিকারী মুন্সি শাহরিয়ার কবির ও মেসার্স শাওন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মুজিবুল হক দায়িত্ব পালন করেন।

এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে আরসি হার্ডওয়ার ইলেকট্রিকের স্বত্বাধিকারী আজিজুল সরকার এবং পোলিং এজেন্ট হিসেবে রাহাত ইলেকট্রিকের সৌরভ হোসেন রিপন, সিহাব মুন্সি, কাজী সুমন, আরিফ ও আল রুবাই সুমন দায়িত্ব পালন করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর