বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
“মুজিব বর্ষে সোনার বাংলায়, বাংলা বিশারদ হই সবাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টক্যাল পাইওনিয়ার ক্লাব কতৃক আয়োজিত বাংলা বিশারদ -১৪২৭(তৃতীয় আসর) অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে”২১ শে ফেব্রুয়ারি “মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে হৃদয়ে ধারণ ও লালন করে বাংলা বিশারদ -১৪২৭(তৃতীয় আসর ) পালিত হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা: হবিবুর রহমান। এসময় পরিসংখ্যান বিভাগের শিক্ষক পারভেজ রানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ইয়াসমিন আক্তার শিল্পী, বাংলা বিভাগের শিক্ষক ইমরান হোসেনসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠণের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে ১১টি কলেজ থেকে ৫৮ টি দলের মধ্যে ৪ টি দল নির্বাচিত হয়ে রাজশাহী কলেজে ফাইনাল পর্বে অংশ নেয়। প্রতিয়োগীতায় বিচারক হিসেবে ছিলেন রাজশাহী কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আবু জাফর মো: মনিরুল ইসলাম, ইংরেজী বিভাগের শিক্ষক সোম্যসাথী ভৌমিক, পরিসংখ্যান বিভাগের শিক্ষক এম মাহফুজুর রহমান, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ড: নিতাই কুমার সাহা।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বাঙালী জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। আর নিজস্ব মাতৃভাষাকে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত এবং তার চর্চা করা সঠিক ভাবে বাংলা ভাষা উচ্চারণ ও লেখার জন্য আজকের এই আয়োজন।