বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সূচকে টানা চতুর্থবার দেশসেরা হওয়ার গৌরব অর্জনকারী রাজশাহী কলেজ তার ১৪৯ বর্ষপূর্তি উদযাপন করেছে।
“১৮৭৩ সালে জন্ম তোমার, তুমি শ্রেষ্ঠ গুণেমানে, শ্রেষ্ঠ তুমি স্ব-মহিমায় শ্রেষ্ঠ শিক্ষাদানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনার কালীন দূর্যোগের কারেন স্বপ্ন পরিসরে আজ বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ, কলেজের প্রশাসন ভবনের সামনে কেক কেটে ও বেলুন উড়িয়ে কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালন করে।
প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. হবিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে, শিক্ষা পরিষদের সাবেক সম্পাদক প্রফেসর ড. পিযুষ কান্তি ফৌজদার, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জুবাইদা আয়শা সিদ্দিকা ও সরকারী সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আনম আল-মামুন চৌধুরীসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন ।
কলেজ সূত্রে জানা যায়, মাত্র ছয়জন ছাত্র নিয়ে ১৮৭৩ সালে এ কলেজের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে কলেজের এইচএসসিসহ ২৪টি বিভাগে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও ডিগ্রী পাস কোর্সের প্রায় ২৩ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। আর শিক্ষক আছেন ২২৭ জন। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের ১৮টি সূচকে এই কলেজটি টানা চতুর্থবারের মত দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে তাদের শিক্ষার গুনগতমান ধরে রাখার অব্যহত চেষ্টা চালিয়ে যাচ্ছে।