রাজশাহী কলেজে অর্নাস ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ৪২৪০টি আসনের বিপরীতি লড়বেন ১৫৮৫৭ শিক্ষার্থী
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
দীর্ঘদিন পর জাতীয় বিশ্ববিদ্যালয় তার ভর্তি কার্যক্রমে ভর্তি পরীক্ষা চালু করেছে। আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২০২৫ সেশনের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা।
সেই ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশসেরা রাজশাহী কলেজে ২৪ টি বিভাগের ৪,২৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১৫,৮৫৭ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।
বিজ্ঞান বিষয়ে ৮৮০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে ৮,৮৪২ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, মানবিক বিষয়ে ২,৪৫৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ গ্রহণ করবে ৫,৬৯৫ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে ৯০৫টি আসনের বিপরীতে ১,৩২০ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে। মোট মহানগরীর ১২টা কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠ ভাবে অনুষ্ঠানের জন্য সকল ধরণের ব্যবস্থা অতি মধ্যে গ্রহণ করা হয়েছে। দূর থেকে আসা ভতি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি যাতে না হয় এজন্য রাজশাহী কলেজসহ মহানগরীর ১২টা কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মানবিক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী কলেজে ও হাজী মোহাম্মদ মুহসীন উচ্চ বিদ্যালয়ে, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা অনুুষ্ঠিত হবে শাহ মখদুম কলেজে আর বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে মহানগরীর বাকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রগুলোতে। ইতিমধ্যে প্রত্যেক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে কেন্দ্রের সিট প্লান সংক্রান্ত তথ্য পাঠানো শুরু করেছি। এছাড়াও পরীক্ষার দুইদিন আগেই কলেজে আলাদা ভাবে সিট প্লানের তালিকা বোর্ডে প্রকাশ করা হবে। তাছাড়াও পরীক্ষার দিন প্রতিটি কেন্দ্রের বাহিরে আলাদা ভাবে সিট প্লান প্রকাশ করা হবে। সার্বিকভাবে ভর্তি ইচ্ছুকদের সহযোগিতা করবে কলেজের বিএনসিসি, রোভার দল।
