রাজশাহী কলেজে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল ও সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাসায় আগুন
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণের এই আবক্ষ ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে, ম্যুরালটির সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হয়। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে গুড়িয়ে দেয় ছাত্র-জনতা । এরপর একদল শিক্ষার্থী সেই ম্যুরালের উপরে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৯ সালে শেখ মুজিবুর রহমানের ২৫ ফুট উঁচু ও প্রস্থ ২২ ফুটের ম্যুরালটিকে নির্মাণে প্রায় সাড়ে ১০ লাখ টাকা ব্যয় করা হয়েছে, যেটি জনগণের টাকা অপচয় করা হয়েছে। আজ সেটি ভেঙে ফেলা হলো।
শিক্ষার্থীরা জানান, শেখ মুজিবের আবক্ষ ম্যুরাল ভেঙে দেওয়া ফ্যাসিস্টদের জন্য যুগে-যুগে এটি একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। শেখ হাসিনার পরিবারের কোন সদস্যের স্মৃতিফলক বা নাম ফলক বাংলাদেশের কোন জায়গায় ছাত্রজনতা রাখতে দেবে না।
এদিকে, রাজশাহীর-৬ আসনের সাবেক এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিঙ্গা মহল্লায় তিনতলা বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দুপুর ২ টা পর্যন্ত বাড়িটি থেকে ধোয়া উড়তে দেখে যায়।
