বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রাজশাহী কলেজের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে দিবসটি উপলক্ষ্যে রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের ভারপ্রাপÍ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীবৃন্দ ।
শ্রদ্ধা নিবেদন শেষে জন্মদিন উপলক্ষে কেক কেটে রাজশাহী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ বক্তব্য রাখেন।