বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
দেশ সেরা বিদ্যাপিঠ রাজশাহী কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ শহীদ মিনার ও বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক ও উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
এছাড়াও পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ), রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপ, রেঞ্জার ইউনিট, বিএনসিসি, রাজশাহী কলেজ ইউনিটসহ কলেজের বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।