বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী জেলায় যাকাতের সংগৃহীত অর্থ আবেদনকারীদের মাঝে চেকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী ও রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ জালাল আহমদ উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ বলেন, যাকাত হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি, যা গরিবের হক। আর যাদের সম্পদের সমপরিমাণ অর্থ রয়েছে তাদের যাকাত দেওয়া ফরয। কিন্তু অনেকে যাকাত দিতে চায় না। যাকাত না দেওয়ার জন্য অনেকে বিভিন্ন ভাবে মনগড়া মন্তব্য করে, যা ঠিক না। আমরা রাজশাহীর ১০ টি উপজেলায় ১৩৪ জনকে যাকাতের আদায়কৃত আট লক্ষ পাঁচ হাজার পাঁচশত পঞ্চান্ন টাকা থেকে পাঁচ লক্ষ তেষট্টি হাজার আটশত পঁচাশি টাকা বিতরণ করছি।
এছাড়া অনুষ্ঠানে ত্রাণ ও পুর্নবাসনের কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলামসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থতি ছিলেন।