বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
রাজশাহীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। ‘করোনায় ভয় নয়, সচেতনতাই হবে জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২ই এপ্রিল শুক্রবার বিকেলে মহানগরীর অলোকার মোড়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে অলোকার মোড়সহ কয়েকটি স্থানে পথচারী, রিক্সাওয়ালা ও দোকানীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. চিন্ময় কান্তি দাসসহ স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।