রাজশাহী জেলা আ.লীগ সভাপতি মেরাজ মোল্লার ইন্তেকাল

🗓 Monday, 10 May 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Monday, 10 May 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী জেলা আওয়ামীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (পবা-মোহনপুর আসন) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মেরাজ উদ্দিন মোল্লা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত পৌনে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ দিন ধরেই তিনি (মেরাজ উদ্দিন মোল্লা) ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এরপর গত ২৮ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হন। তার শ্বাসকষ্টসহ জ্বর দেখা দিলে মেরাজ উদ্দিন মোল্লার করোনার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

এরপর গত ৩০ এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবণতি হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে গত ৩ মে তাকে রামেক হাসপাতাল থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মৃত্যু বরণ করেন।

উল্লেখ্য, তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর