বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১০ জনকে আটক করে।
আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১০ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে তানোর থানা-০১ জন, মোহনপুর থানা-০৩ জন, চারঘাট মডেল থানা-০৪ জন ও বাঘা থানা পুলিশ-০২ জনকে আটক করে। এদের মধ্যে ০১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৮ জনকে আটক করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীর হেফাজত হতে মোট ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।