রাজশাহী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় আটক ৩২

🗓 Sunday, 14 November 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Sunday, 14 November 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…

রাজশাহী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৩২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩২ জনকে আটক করে।

আজ রোববার দুপুরে রাজশাহী সদর পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩২ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে গোদাগাড়ী মডেল থানা-০৩ জন, তানোর থানা-০৪ জন, মোহনপুর থানা-০১ জন, বাগমারা থানা-০৪ জন, দূর্গাপুর থানা-০৫ জন, পুঠিয়া থানা-০৮ জন, চারঘাট মডেল থানা-০৬ জন ও বাঘা থানা পুলিশ-০১ জনকে আটক করে। এদের মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৭ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৪ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১০ লিটার দেশীয় চোলাইমদ, ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১১.৯০ গ্রাম হেরোইন ও ১ কেজি ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর