রাজশাহী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় আটক ১৭: মাদকদ্রব্য উদ্ধার

🗓 Thursday, 23 September 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Thursday, 23 September 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৭ জনকে আটক করে।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৭ জনকে অটক করে।
আটকৃতদের মধ্যে গোদাগাড়ী মডেল থানা-০২ জন, মোহনপুর থানা-০২ জন, বাগমারা থানা-০২ জন, দুর্গাপুর থানা-০১ জন, পুঠিয়া থানা-০১ জন, চারঘাট মডেল থানা-০১ জন ও বাঘা থানা পুলিশ-০৪ জনকে আটক করে। এদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামী বেল্লাল হোসেন, শ্রী ভারত কর্মকার ও শহিদুল ইসলামের হেফাজত হতে মোট ২৩ লিটার চোলাইমদ, বাবু প্রামানিকের নিকট হতে মোট ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াব ট্যাবলেট এবং রাসেল সরদারের নিকট হতে ২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর