রাজশাহী থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস ও ট্রেন চলাচল শুরু

🗓 Monday, 24 May 2021

👁️ ৩২ বার দেখা হয়েছে

🗓 Monday, 24 May 2021

👁️ ৩২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার সকাল থেকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে লোকাল বাস চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সঠিক ভাবে মানা হচ্ছে না কোথাও কোথাও। বাসে অন্যান্য দিনের চেয়ে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম রয়েছে।

এদিকে, রাজশাহী রেল স্টেশন থেকে সকল রুটের ট্রেন সকাল থেকে যথাসময়ে অর্ধেক যাত্রী নিয়ে ছেড়ে গেছে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের মোট ১৩ জোড়া আন্তঃনগর ট্রেন, তিন জোড়া মেইল ট্রেন ও দুই জোড়া কমিউটার ট্রেন চলাচল করে। তবে আপাতত রাজশাহী-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর