বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২১ জনকে আটক করে।
আজ রোববার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২১ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১৪ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, পবা থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০১ জনকে আটক করে। এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৩ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৩ জনকে আটক করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ০৬ গ্রাম হেরোইন ও ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।