রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

🗓 Wednesday, 26 January 2022

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 26 January 2022

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মো: হাফিজুর রহমানের উপস্থাপনায়…

সেশনজট কমানোর উদ্যোগ নিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন রামেবির অধিভুক্ত এই নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

সেশনজট কমানোর দাবিতে আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী নার্সিং কলেজের  চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ-সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন- তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, জয়নাল আবেদীন জয়, পারভেজ মোশাররফ, নাজমুল হোদা, আসিফ কামাল, মাসুম রেজা, সাখাওয়াত হোসেন, মেহেদী হাসান সম্রাট প্রমুখ।
পরে তাঁরা কলেজ অধ্যক্ষ ড. ফয়েজুর রহমানের মাধ্যমে রামেবি ভিসিকে একটি লিখিত আবেদনপত্র দেন। সেখানেই ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

এ বিষয়ে রামেবি ভিসি ডা. এ জেড এম মোস্তাক হোসেন জানান করোনার কারণে সেশনজট দেখা দিয়েছে। আগের ভিসি অসুস্থ থাকার কারণে উদ্যোগ নিতে পারেননি। এখন সমাধান তো এক মুহূর্তেই হবে না। ক্রমান্বয়ে কাভার করার চেষ্টায় আছি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর