রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নির্বাচন উপলক্ষেআতাহার-বদরুদ্দোজা লাকী-সবুর পরিষদের ইশতেহার ঘোষণা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে আতাহার-বদরুদ্দোজা লাকী-সবুর পরিষদের ইশতেহার ঘোষণা করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর লক্ষীপুর মিঠুর মোড়ে নির্বাচন ক্যাম্প অফিসে এ ইশতেহার ঘোষণা করেন কোষাধ্যক্ষ পদের প্রার্থী আব্দুস সবুর। ইশতেহারে সবুর বলেন, বৈষম্য মুক্ত, শোষণ মুক্ত, স্বচ্ছতা পূর্ণ, কুক্ষিগতমুক্ত, জনসাধারণের কাছে জবাবদিহিতা মূলক, সাশ্রয়ী মূল্যে চিকিৎসা, কর্মচারীদের সুন্দর পরিবেশ, আজীবন সদস্যগণের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানে আমরা প্রতিশ্রুতি করছি।

এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে জয় যুক্ত করে প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে নিতে সহযোগিতা করুন।