রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন অনিন্দীতার প্রতিবেদনে…

ছয় দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন করেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের স্লোগান দেয়।

শিক্ষার্থীরা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে। এছাড়া ছয় দফার সকল দাবি মানতে হবে। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা সোয়া ১১টা থেকে ইনস্টিটিউটের প্রশাসন ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত এক মাস ধরে চলমান আন্দোলনের কারণে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক সব কাজ বন্ধ রয়েছে। প্রশাসনিক ভবনে তালা ঝুলছে গত কয়েকদিন ধরে।