রাজশাহী পুলিশের তথ্য-প্রযুক্তির জালে আটক আন্তজেলা প্রতারক চক্রের এক সদস্য

🗓 Wednesday, 21 October 2020

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 21 October 2020

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

সারাদেশে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করা ফারুক হোসেন পিটু নামের এক প্রতারককে আটক করেছে মহানগর পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার পাবনার আমিনপুর থানার চক আব্দুল শুকুর এলাকা থেকে তাকে আটক করে।

আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, আটককৃত প্রতারক পিটু দীর্ঘদিন থেকে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো।

কখনো এসআই কখনো ওসি আবার কখনও ওসি তদন্ত পরিচয় দিয়ে মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিতেন। তিনি প্রতিদিন ২০ জনকে টার্গেট করে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। সর্বশেষ পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার সাথে প্রতারণা করতে গিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাজ থেকে ১৬ টি মোবাইল ফোন ও ২৪ টি সিম কার্ড উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর