রাজশাহী পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

🗓 Thursday, 31 December 2020

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Thursday, 31 December 2020

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের রাজশাহী জেলার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল দশটায় মহানগরীর ঘোড়ামারায় অবস্থিত শ্রী শ্রী পাঁচুমন্ডলের আখড়ায় বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি শ্রী বিরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী মিলন দত্ত, সহ-সভাপতি শ্রী জে.এল. ভৌমিক, যুগ্ম-সম্পাদক শ্রী অঙ্কুরজিৎ নব, সাংগঠনিক সম্পাদক শ্রী সুভাশীষ বিশ্বাস সাধন ও রাজশাহী জেলার নয়টি উপজেলার সভাপতি-সাধারন সম্পাদকসহ সনাতন ধর্মালম্বি ভক্ত-অনুরাগীবৃন্দ।

সম্মেলনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ করে ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ।

এরপর গীতা পাঠের মাধ্যমে ও আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর