রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি-২০২১ উদ্বোধন

🗓 Friday, 27 August 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Friday, 27 August 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি-২০২১ উদ্বোধন করেন।

এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অত্র প্রতিষ্ঠানের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া জগলুল সাদত, প্রশাসক কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ড. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, রুয়েট অফিসার সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে রুয়েট ক্যাম্পাসে ফলজ-বনজ-ঔষধী সহ ১০০০ টি নানান প্রজাতির বৃক্ষরোপন হবে।
উল্লেখ্য, অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সলর ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের কথা বিবেচনায় নিয়ে রুয়েট ক্যাম্পাসে ইতিপূর্বে বিপুল সংখ্যক বৃক্ষরোপন করেছিলেন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর