বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী বাঘা উপজেলায় বিয়ের দাবিতে ২১ ঘন্টা ধরে দাঁড়িয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। এ বিষয়ে তরুণীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার দুপুর ১টায় ওই বাড়িতে অনশন করতে দেখা গেছে ওই তরুণীকে। তাকে বিয়ে না করলে প্রয়োজনে আত্মহত্যা করবে।
এদিকে অনশনের পর প্রেমিক আবদুল্লাহর বাড়ি থেকে পালিয়ে গেছে। ওই তরুনী জানান, ৬ মাস আগে পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের সাজদার রহমানের ছেলে সেনা সদস্য আবদুল্লার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। তাদের মধ্যে বহুবার দেখা সাক্ষাতও হয়েছে। কিন্তু আবদুল্লাহ তাকে কিছু না জানিয়ে আগামী শুক্রবার অন্যত্র বিয়ে করার জন্য দিন ঠিক করেছেন। এই বিয়ের দিন ঠিক হওয়ার খবর জানতে পেরে আবদুল্লার বাড়িতে এসে অনশন শুরু করেন তরুণী।
পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ সরকার জানান, গতকাল বুধবার বিকাল ৪টা থেকে প্রেমিক আবদুল্লার বাড়ির গেটে বিয়ের দাবিতে অনশন শুরু করে তরুণী। ঘটনাটি জানার পরপরই ওই ওয়ার্ডের মেম্বারকে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে তরুণীর পরিবারের সাথে আলোচনা করার কথা রয়েছে।