রাজশাহী বিআরটিসি দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস

🗓 Sunday, 28 March 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 Sunday, 28 March 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

 

রাজশাহী মহানগরীর ট্রাক টার্মিনাল এলাকায় দুটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টার্মিনালে রাখা একটি বাসের সম্পূর্ণ সিট এবং আরেকটি বাসের কয়েকটি সিট আগুনে পুড়ে যায়।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানায়, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিযন্ত্রণে আনে। তবে দুটি বাসের মধ্যে একটি সম্পূর্ণ ফিট এবং একটি কয়েকটি সিট আগুনে পুড়ে যায়।’ রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানায়, সকাল সাড়ে ৬টায় দিকে টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা পরে একটি বাস পুরোটাই পুড়ে গিয়ে অন্যটিতেও আগুন ধরে আংশিক পুড়ে গেছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আটক করা যায়নি কাউকেই। পুলিশের ধারণা হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় শাহ মখদুম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর