রাজশাহী বিভাগের ১২টি পৌরসভার নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

🗓 Wednesday, 24 February 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 24 February 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

তৃতীয় ধাপে অনুষ্ঠিত রাজশাহী বিভাগের ১২টি পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমী মিলনায়তনে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।

রাজশাহীর মুন্ডুমালা ও তানোর; পাবনা, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নাটোরের সিংড়া, নওগাঁ সদর ও ধামুইরহাট; বগুড়ার শিবগঞ্জ, ধুনট, নন্দীগ্রাম, গাবতলী এবং কাহালু পৌরসভার জনপ্রতিনিধীরা শপথ গ্রহণ করেন।

শপথবাক্য পাঠ করানো শেষে বিভাগীয় কমিশনার বলেন, ‘পৌরসভা স্থানীয় সরকার বিভাগের একটি শক্তিশালী প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়েও এটি বড়। কিছু পৌরসভা অর্থনৈতিকভাবে দুর্বল হলেও সীমিত সম্পদ নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে মনে করতে হবে আপনি পৌর এলাকার সব মানুষের মেয়র ও কাউন্সিলর। জনগণ আপনাদের সম্মান দিয়েছে। সেই সম্মান ধরে রাখতে হবে। কারণ, আপনার নামের সঙ্গে একটা ‘সিল’ পড়ে গেছে। পরেরবার আপনি নির্বাচিত না হলেও সারাজীবনের জন্য আপনার নামের সঙ্গে ‘মেয়র’ বা ‘কাউন্সিলর’ শব্দটা যোগ হয়েছে। এটা একটা বিরল সম্মান। কাজেই এই সম্মান রক্ষা করে চলতে হবে।’

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর