রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিগ্রস্ত প্রশাসনের অপসারণের দাবীতে মানববন্ধন

🗓 Tuesday, 29 December 2020

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 29 December 2020

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রশাসনের অপসারণের দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গোলবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতিবিরোধী শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. সুলতান-উল-ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে, বাংলা বিভাগের প্রফেসর শফিকুন্নবী সামাদি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর একরাম উল্লাহ, ইংরেজী বিভাগের প্রফেসর আব্দুলাহ আল মামুন ও প্রান রসায়ন বিভাগের প্রফেসর জাহাঙ্গীর আলম সাউদসহ প্রগতিশীল শিক্ষক সমাজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ১০ ও ১৩ ডিসেম্বর ২০২০ তারিখে ১২টি পত্র দিয়ে বর্তমান প্রশাসনের সকল নিয়োগ বন্ধের কথা বলা হলেও তা নিয়ম বর্হিভূতভাগে নিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে বর্তমান প্রশাসনের পদত্যাগ দাবী করে বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান শিক্ষকরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর