বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টা থেকে বিজ্ঞান অনুষদভূক্ত সি ইউনিটের পরীক্ষা দিয়ে ৩ দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা শুরু হয়। মোট ৩টি ইউনিটে প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় ৪ হাজার ১৯১টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৭ ভর্তিচ্ছু পরীক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৩১ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
আজ ‘সি’ (কৃষি ও বিজ্ঞান অনুষদ) ইউনিটের ১ হাজার ৬শত ১২টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৪৪ হাজার ১শত ৯৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
আগামিকাল ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য তৎপর রয়েছে মহানগর পুলিশ, সিটি কর্পোরেশন, বিএনসিসি, রোভার স্কাউট ও জেলা সমিতিগুলো।