রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আটক ১

🗓 Monday, 26 October 2020

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 26 October 2020

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

দূনীতির দায়ে অভিযুক্ত রাবি ভিসিসহ প্রশাসনের কর্মকতাদের অপসারণ ও সম্প্রতি রাবি’র সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানের হত্যাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কাজলা গেটে এসে শেষ হয়।

এসময় ভিসিসহ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এবং সম্প্রতি ঢাকার সাভারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পুলিশ তাদের বক্তব্যের সময় বাঁধা দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ধাওয়া করে ছাত্রদলের কর্মী রফিকুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর