রাজশাহী বোর্ড পাশের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ ॥ বেড়েছে জিপিএ-৫

🗓 Thursday, 30 December 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 30 December 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবারো পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।
এবার রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৫.৪৬ এবং ছেলেরা পাস করেছে ৯৪.০৪ শতাংশ। আর

জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন এবং ১২ হাজার ৯৭০ জন ছাত্র।
গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী।

এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৬ হাজার ৩১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন। ২ হাজার ৬৬৭টি স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৩৯৮টি স্কুলের শিক্ষার্থীরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর