রাজশাহী বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদকে সংবর্ধনা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক তাৎপরতা বৃদ্ধি ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ১৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে মহানগরীর কাদিরগঞ্জ মহিলা কলেজের উত্তর রাস্তায় নবগঠিত কমিটির সভাপতি শামসুল হোসেন মিলু এবং সাধারন সম্পাদক বজলুজ্জামান মহনকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ এরশাদ আলী (ঈশা)। প্রধান বক্তায় ছিলেন সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুর হুদা, আসলাম সরকার, শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নুরুজ্জামান রাজন। অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।