বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটায় সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর সভাপতি আল-হাজ্জ হারুর-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আল-হাজ্জ রফিকুজ্জামান বেল্টু, সাধারন সম্পাদক আল-হাজ্জ ফরিদ মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক আল-হাজ্জ সাজেদুর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তরা বলেন, শিক্ষানগরী খ্যাত রাজশাহীর সকল শিক্ষা-প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে হবে। ব্যবসায়ীদের স্বার্থ পরিপন্থী যখন-তখন মেলার আয়োজন করা যাবে না। প্রি-পেইড মিটার বসানো বন্ধ করতে হবে, সহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি রাখতে হবে। হটকারী সিদ্ধান্তের মাধ্যমে নগরীর কোন মার্কেট ভাংগা যাবে না এবং রাজশাহীর পাটকল ও চিনিকল দ্রুত চালু করতে হবে। ব্যবসায়ী নেতারা আরও বলেন, আমাদের দাবী না মানা হলে সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক আসলামুল-উদ-দৌলা ও সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমানসহ রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।