রাজশাহী মহানগরীতে একদিনে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯

🗓 Thursday, 2 December 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 Thursday, 2 December 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৯ জনকে আটক করে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৯ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০৩ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৭ গ্রাম হেরোইন, ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫১ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর