বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৪৭ জনকে আটক করে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৪৭ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১৫ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্ণহার থানা-০২ জন, দামকুড়া থানা-০৪ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৬০ গ্রাম গাঁজা, ৩৩.৪ গ্রাম হেরোইন ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।