বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী মহানগরীতে এসোসিয়েশান ফর দ্যা পিপলস ডেভোলপমেন্ট (এ পি ডি ) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মহানগরীর আলুপট্টিস্থ মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজার নিজ বাসভবনে এ পি ডি‘র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব ও বোয়ালিয়া থানা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ এ পি ডি‘র অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় মহানগরীর ২৫০ জন অসহায়,দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।